ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ২৫ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের এখন পর্যন্ত ২৫ বিলিয়ন ডলার খরচ হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা জুলস হার্স্ট।

এদিন মার্কিন পার্লামেন্টের সশস্ত্রবাহিনী সার্ভিসেস কমিটির কাছে এ খরচের কথা তুলে ধরেন তিনি। জুলস হার্স্ট বলেন, বেশিরভাগ অর্থই খরচ হয়েছে অস্ত্রের পেছনে।

গত ২৮ এপ্রিল দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর টানা ৪০ দিন যুদ্ধ চলে। ইরানি ও মার্কিনিদের মধ্যে যুদ্ধবিরতি হলেও এটি ভঙ্গুর অবস্থায় আছে।

যুদ্ধ শুরুর পর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, তারা ইরানের পারমাণবিক শক্তিকে ধ্বংস করে দেবেন। এছাড়া ইরানের মিসাইল সক্ষমতাকেও শেষ করে দিতে চেয়েছিলেন তিনি। ট্রাম্পের আরও লক্ষ্য ছিল ইরানের বিপ্লবী সরকারকে এমন দুর্বল করা যেন সাধারণ মানুষ রাস্তায় নেমে এসে তাদের পতন ঘটাতে পারে।

তবে টানা হামলা চালিয়েও যুদ্ধের একটি লক্ষ্যও অর্জন করতে পারেননি তিনি।

এখন ইরানের সঙ্গে আলোচনার ওপর জোর দিচ্ছেন ট্রাম্প। গত সপ্তাহে ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে একটি প্রস্তাব দিয়েছিল। কিন্তু সেই প্রস্তাবে বলা হয়েছে, আগে যুদ্ধ বন্ধ করতে হবে এরপর পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা হবে। এই প্রস্তাবে রাজি হননি ট্রাম্প।

ধারণা করা হচ্ছে এখন ইরান নতুন আরেকটি সংশোধিত প্রস্তাব দেবে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button