বিএনপির সঙ্গে ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ

জ্যেষ্ঠ প্রতিবেদক: বিএনপির সঙ্গে ইইউয়ের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবসের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন।

আজ বিকেল ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে এই সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন।

শায়রুল কবির খান বলেন, তারা বৈঠকে গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গঠনমূলক আলোচনা করেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সকল অংশীজনের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।

বিএনপি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব নজরুল ইসলাম খান।

উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা  ইসমাইল জবিউল্লাহ এবং মাহদী আমিন।

ইইউ প্রতিনিধিদল বিএনপির কাছে ১৯টি সুপারিশসংবলিত একটি প্রস্তাবনা দিয়েছে। তার মধ্যে অগ্রাধিকার সুপারিশ আছে ছয়টি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button