এরশাদনগরে দখলমুক্ত কার্যালয়ে সেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন

মোঃ পাপেল মিয়া গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার এরশাদনগর বড় বাজার এলাকায় দখলমুক্ত করা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত এ সংবাদ সম্মেলনে দলীয় নেতৃবৃন্দ কার্যালয় পুনরুদ্ধারের ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের গাজীপুর মহানগর ৪৯নং ওয়ার্ডের সভাপতি মোঃ আলাউদ্দিন (৫২), পিতা মৃত সোবাহান আলী, সাং- এরশাদনগর, টঙ্গী পূর্ব।

তিনি অভিযোগ করে বলেন, ২০০৫ সালে টঙ্গীর তৎকালীন ১২নং ওয়ার্ডে (বর্তমান ৪৯নং) প্রতিষ্ঠিত ৫০ ফুট দৈর্ঘ্য ও ২০ ফুট প্রস্থের সেচ্ছাসেবক দলের ঐতিহাসিক কার্যালয়টি স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ রশিদ ডেকারেটর জোরপূর্বক দখল করে নেন এবং ২০১২ সালে তা ভেঙে মার্কেট নির্মাণ করেন। রশিদ ডেকারেটরের মৃত্যুর পর তার ছেলে-ভাতিজারা দখল বজায় রাখেন এবং বিএনপি নেতাকর্মীদের বিভিন্ন হুমকি দেন।

আলাউদ্দিন জানান, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থানায় অভিযোগ করা হলেও ন্যায়বিচার মেলেনি। পরে বিএনপির নেতাকর্মীরা কোনো উপায় না পেয়ে সাহসিকতার সঙ্গে নিজেদের কার্যালয় দখলমুক্ত করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “এ কার্যালয় শুধু একটি অফিস নয়, আমাদের ত্যাগ ও আন্দোলনের ইতিহাসের প্রতীক। এটি দখলমুক্ত করতে পারায় আমরা আনন্দিত, তবে যারা অবৈধভাবে দখল করে রেখেছিল তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টঙ্গী থানা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম কামু, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button