নিরলস ভাবে তারেক রহমানের ৩১ দফা শফিকুল ইসলাম খান মিল্টনের নির্দেশে মিলনের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক: গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুশাসন ভিত্তিক রাষ্ট্র গড়ার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ‘৩১ দফা’ কর্মসূচি বাস্তবায়নে ঢাকা- ১৫ (কাফরুল-মিরপুর) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী “সত্য সুন্দর সুস্থ রাজনীতি’র প্রতীক” গণমানুষের নেতা বিএনপির কান্ডারী, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক- মাটি ও মানুষের প্রিয় নেতা, জননেতা শফিকুল ইসলাম মিল্টনের নির্দেশে নিরলস ভাবে মানুষের হাতে হাতে লিফলেট বিতরণ করেছে বিএনপি’র দুঃসময়ের কান্ডারী, রাজপথের বীরযোদ্ধা, কাফরুল’বাসীর প্রিয় মুখ, কাফরুল থানা যুবদলের সফল সাবেক সভাপতি- শরিফুল ইসলাম মিলন।

ঢাকা-১৫ আসনের ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনে পক্ষে ২৩ অক্টোবর ​বৃহস্পতিবার বিকালে স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণা করেন শরিফুল ইসলাম মিলন।

​কর্মসূচিটি ঢাকা- ১৫ (কাফরুল-মিরপুর) আসনের শেওড়াপাড়া, পীরেরবাগ, জনতা হাউজিং, আমতলা, ৬০ ফিট এলাকা’সহ বিভিন্ন স্থানে ধানের শীষের কান্ডারী শফিকুল ইসলাম খান মিল্টনের পক্ষে পরিচালিত হয়।

​এ সময় কাফরুল থানা যুবদলের সাবেক সভাপতি- শরিফুল ইসলাম মিলন বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিতের লক্ষ্যেই তারেক রহমানের নির্দেশে জননেতা শফিকুল ইসলাম মিল্টন ভাইকে ঢাকা- ১৫ আসনের ধানের শীষ প্রতীকে নির্বাচনের জন্য পাঠিয়েছেন “গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিতের লক্ষ্যেই আমাদের মিল্টন ভাইয়ের এই প্রচার কার্যক্রম।”

​লিফলেট বিতরণকালে উপস্থিত নেতাকর্মীরা জনসাধারণের মাঝে বিএনপির এই ৩১ দফা কর্মসূচির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন এবং শফিকুল ইসলাম মিল্টনের পক্ষে সালাম বিনিময় করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button