বড়াইগ্রামে সাবেক সংসদ সদস্য একরামুল আলমের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

আব্দুল আলিম, জেলা প্রতিনিধি (নাটোর):

নাটোর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বড়াইগ্রাম উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি অধ্যক্ষ একরামুল আলমের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় বড়াইগ্রাম উপজেলা বিএনপি’র উদ্যোগে বনপাড়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা বিএনপি’র আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা মরহুম একরামুল আলমের বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবনের ওপর আলোকপাত করেন। বক্তারা বলেন, এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার আদায়ে সাবেক এই উপজেলা চেয়ারম্যান ও সংসদ সদস্যের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

সভায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন:

এসএম লুৎফর রহমান: বনপাড়া পৌর বিএনপির আহ্বায়ক ও বনপাড়া ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক।

মঞ্জুয়ারা খাতুন: মরহুমের সহধর্মিনী ও সহযোগী অধ্যাপক।

আলমগীর কবির: মরহুমের ছোট ভাই ও প্রভাষক।

আব্দুস সালাম মোল্লা: উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।

রফিকুল ইসলাম বাবলু: জোয়াড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি।

কোরবান আলী: উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি।

আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button