উৎসবমুখর পরিবেশে গুরুদাসপুর তোরসা অ্যাডভান্স কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া সম্পন্ন

আব্দুল আলিম, নাটোর প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নাটোরে গুরুদাসপুর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘তোরসা এ্যান্ড অ্যাডভান্স কিন্ডারগার্টেন এ্যান্ড কোচিং’-এর ২ দিন ব্যাপী ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ ১৬ই ফেব্রুয়ারি (রবিবার) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল হান্নান।

ছবি: দৈনিক প্রথম বেলা

প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জোনাব আলী, নাটোর সদর সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহাদাত হোসেন এবং প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোছা. মাহবুবা আক্তার মিতা।

এছাড়াও ম্যানেজিং কমিটির সদস্য মো. খয়ের উদ্দিন প্রামাণিক ও মো. আলাল উদ্দিন প্রামাণিকসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সিনিয়র শিক্ষক অঞ্জনা কুণ্ডু ও সহকারী শিক্ষক সুমি রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button