

পাপেল মিয়া, গাজীপুর জেলা প্রতিনিধি: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আলোচিত যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লাকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।
গত রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (MH-197) কুয়ালালামপুর যাওয়ার চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরে মধ্যরাতে তাকে টঙ্গী পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেফতারকৃত বিল্লাল হোসেন মোল্লা টঙ্গী পশ্চিম থানাধীন ছালামত মোল্লা রোডের মমিন মোল্লার ছেলে। পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।




