শপথ নিলেন ২৪ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ।

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ গ্রহণের পর একই অনুষ্ঠানে নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরাও শপথ নিয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান।

বিকেল ৪টা ২৮ মিনিটে শুরু হওয়া এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

নতুন মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। তারা হলেন: মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম, আবু জাফর মো. জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আফরোজা খানম রিতা, মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, সরদার মো. সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম এবং শেখ রবিউল আলম।

উল্লেখ্য, এই তালিকায় মোহাম্মদ আমিন উর রশীদ ও খলিলুর রহমান টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।

একই অনুষ্ঠানে ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তারা হলেন: এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, শামা ওবায়েদ, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মো. আমিনুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, রাজীব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসির খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহাম্মেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ এবং আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর এই নতুন মন্ত্রিসভা গঠনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিল বিএনপি। শপথ গ্রহণ শেষে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীবৃন্দ ধানমন্ডিতে বা শেরেবাংলা নগরে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button