কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

কাতারে বড় ধরনের এক অভিযানে ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর ১০ জন সদস্যকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার ভোরে চালানো বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

কাতারের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থার প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কাতারের সরকারি এবং সামরিক অবকাঠামো সংক্রান্ত অত্যন্ত সংবেদনশীল ও গোপনীয় তথ্য চুরির অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তারা এই তথ্যগুলো পাচারের পরিকল্পনায় লিপ্ত ছিল।

গ্রেপ্তারকৃত ১০ জনের মধ্যে ৩ জন উচ্চপ্রশিক্ষিত বিশেষজ্ঞ বলে জানা গেছে। তাদের সামরিক ড্রোন তৈরি এবং তা নিখুঁতভাবে নিক্ষেপ করার বিষয়ে বিশেষ কারিগরি প্রশিক্ষণ রয়েছে।

প্রাথমিকভাবে তাদের কেবল সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছিল। তবে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করেন যে, তারা সরাসরি আইআরজিসি-র চর হিসেবে কাতারের মাটিতে গোয়েন্দা তৎপরতা চালাচ্ছিলেন। কাতারের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার মতো কোনো বড় নীল নকশার অংশ হিসেবে তারা কাজ করছিলেন কি না, তা খতিয়ে দেখছে কাতার প্রশাসন।

সূত্র: বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button