টঙ্গীতে এনসিপির বিক্ষোভ মিছিল ও আহবায়ক কমিটি ঘোষণা

মোঃ পাপেল মিয়া, গাজীপুর জেলা প্রতিনিধি: টঙ্গী পূর্ব থানা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির উদ্যোগে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১১ মে) বিকেলে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে মঙ্গলবার রাতে এনসিপির গাজীপুর শাখার ফেসবুক পেজ থেকে সংগঠনের মহানগর শাখার আহবায়ক হোসাইন আর মামুন ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মুহিম স্বাক্ষরিত কমিটি ঘোষনা করা হয়।

জানা যায়, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিকেল ছয়টার দিকে টঙ্গী পূর্ব থানার সদ্য ঘোষিত কমিটির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি স্থানীয় সাহারা মার্কেট থেকে শুরু হয়ে স্টেশন রোড হয়ে টঙ্গী পূর্ব থানা ফটকের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে নতুন কমিটির নেতৃবৃন্দসহ গাজীপুর মহানগর এমসিপির যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ ফারুক হোসেন ও আহবায়ক সদস্য সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।

এর আগে ঘোষিত এনসিপির ২৬ সদস্য বিশিষ্ট টঙ্গী পূর্ব থানা কমিটিতে কামাল হোসেনকে আহবায়ক, মঈন আহাম্মেদকে সদস্য সচিব করা হয়। ৬ মাস মেয়াদী এই কমিটিতে একজন সিনিয়র যুগ্ম আহবায়ক, তিনজন যুগ্ম আহবায়ক, একজন সিনিয়র যুগ্ম সদস্য সচিব, তিনজন যুগ্ম সদস্য সচিব, একজন সাংগঠনিক সম্পাদক, একজন সহ সাংগঠনিক সম্পাদক, একজন জুলাই গনঅভ্যুথান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, একজন সাংস্কৃতিক সম্পাদক ও ১২ জনকে সদস্য করা হয়।

সদস্য সচিব মঈন আহাম্মেদ বলেন, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে কাজ করে যাব। অবিলম্বে গণভোটের রায় কার্যকর করার আহ্বান জানাই। অন্যথায় নেতৃবৃন্দের নির্দেশে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button