দলীয় পরিচয়ে অপকর্মের দায় দল নেবেনা: এস এম জাহাঙ্গীর

মো: ইব্রাহিম, ঢাকা

যুবদল নেতা এফ এম জাহাঙ্গীর বলেছেন, দলীয় পরিচয়ে অপকর্মের দায় দল কেন নেবে? আর কারোর দায় কারও ওপর বর্তানোটাও সমচীন নয়।

আজ (৪ সেপ্টেম্বর) উত্তরা ৯ নং সেক্টরের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি দীর্ঘদিন ঢাকা-১৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে সু-সংগঠিত করে রাখার চেষ্টা করেছি। তাই দল আমাকে ২০১৮ সালে ধানের শীষ এর প্রতীক দিয়ে মনোনয়ন দেয়। তবে একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে জড়িয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ করে আসছে, যা অত্যন্ত দুঃখজনক। আমি এর তীব্র নিন্দা জানাই।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গত ১ সেপ্টেম্বরের ঘটনা বিষয়ে তিনি কিছুই জনেন না। একটি কুচক্রী মহল উনার সম্মানহানী করতেই ভুল ব্যখ্যা করে সংবাদ প্রচার করেছে। এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

তিনি আরও বলেন, ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে উত্তরা পশ্চিম থানা যুবদলের সাবেক আহবায়ক মিলনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, ৫ই আগষ্ট ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থানে স্বৈরাচার পতন হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে আবু সাঈদ, ওয়াসিম ও মুগ্ধ’র মত অনেক মেধাবী ছাত্র-জনতার জীবনের বিনিময়ে আজ আমরা পেয়েছি নতুন স্বাধীন বাংলাদেশ। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি ছাত্র-জনতার আন্দোলনে প্রান দেওয়া সকল শহীদদের ও আহত সকল সম্মুখ ভাগের যোদ্ধাদের। তাদের আত্মত্যাগেই আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। আমি আরও স্মরণ করতে চাই, গত দেড় যুগ ধরে চলমান স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত ও গুম হওয়া বিএনপির হাজারো নেতাকর্মীদের তারা জীবন দিয়ে এই আন্দোলনের পটভূমি রচনা করে গেছেন।

প্রসঙ্গ গত ১ লা সেপ্টেম্বর ৯ নং সেক্টরে দৈনিক আমার প্রানের বাংলাদেশ পত্রিকার অফিসের মালামাল লুটপাটের বিষয়ে পত্রিকাটির পক্ষ থেকে প্রতিকার চেয়ে প্রধান উপদেষ্টা বরাবর একটি লিখিত আবেদনের পর বেশ কিছু গনমাধ্যমে সংবাদ এস এম জাহাঙ্গীরকে জড়িয়ে  সংবাদ প্রচার হলে ইমেজ সংকটে পরেন যুবনেতাে এস এম জাহাঙ্গীর। সেই আলোকে আজ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। সংবাদ সম্মেলনে তিন পৃষ্ঠার বক্তব্য পড়ে শুনান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button