খিলগাঁওয়ে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

নিজেস্ব প্রতিবেদক: রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান শান্তিপুর এলাকায় দিয়া জামান সুরমা (১৪) নামে এক শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। সে খিলগাঁও কোয়ালিটি এডুকেশন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণি শিক্ষার্থী ছিল।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা সুরমার খালাতো ভাই শরিফুল ইসলাম বলেন, সে সপ্তম শ্রেণি থেকে এ বছর অষ্টম শ্রেণিতে উঠেছে। লেখাপড়া ও অন্য বিষয় নিয়ে তার বাবা-মা সামান্য রাগারাগি করে। এ নিয়ে সে নিজের রুমে গিয়ে আত্মহত্যা করেছে।

তিনি জানান, সুরমা খিলগাঁওয়ের গোড়ান শান্তিপুর এলাকায় পরিবারের সঙ্গে থাকত। তাদের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানা এলাকায়। তার বাবার নাম কামরুজ্জামান অপূর্ব।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি খিলগাঁও থানা পুলিশকে জানিয়েছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button