

মোঃ পাপেল মিয়া, গাজীপুর প্রতিনিধি: এই নতুন আসনকে স্বাগত জানিয়ে গাজীপুর মহানগরের ৫৫নং ওয়ার্ড বিএনপি এবং এর সহযোগী সংগঠনসমূহ আয়োজন করে এক মতবিনিময় সভার।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এবং গাজীপুর-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদার।
এই আসনে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমরা মাঠে আছি। গাজীপুর-৬ এর মানুষ পরিবর্তন চায়।”
মতবিনিময় সভায় গাজীপুর মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।




