আরব সাগরে নৌবাহিনী মোতায়েন করল সৌদি জোট; ইয়েমেনে গুরুত্বপূর্ণ ঘাঁটি দখল

আন্তর্জাতিক ডেস্ক | ৩ জানুয়ারি ২০২৬

ইয়েমেনে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)-এর সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই আরব সাগরে নৌবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। শুক্রবার (২ জানুয়ারি) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

জোটের পক্ষ থেকে সরাসরি ইয়েমেন সংকটের কথা উল্লেখ না করা হলেও জানানো হয়েছে, আরব সাগরে মূলত চোরাচালান বিরোধী অভিযান পরিচালনার লক্ষ্যেই এই নৌ সেনাদের মোতায়েন করা হয়েছে।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে জানান

এদিকে ইয়েমেনের সবচেয়ে বড় প্রদেশ হারদামাউতে বিচ্ছিন্নতাবাদীদের হটিয়ে একটি কৌশলগত সামরিক ঘাঁটি দখল করেছে সৌদি আরব সমর্থিত দেশটির সরকারি বাহিনী। হারদামাউতের গভর্নর জানান, আল-খাসাতে অবস্থিত ৩৭ নং ব্রিগেডের এই সামরিক ঘাঁটিটি ওই অঞ্চলের মধ্যে সবচেয়ে বড়।

শুক্রবার ভোরে হারদামাউতে ‘শান্তিপূর্ণ অভিযান’ শুরুর ঘোষণা দেয় স্থানীয় প্রশাসন। তবে এর কয়েক ঘণ্টার মধ্যেই সৌদি জোট আল-খাসার ওই ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এই অভিযানে অন্তত ৭ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

সূত্র: আলজাজিরা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button