গুরুদাসপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

আব্দুল আলিম, নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলার ৪নং ওয়ার্ডের চাঁচকৈড় কাচারীপাড়া মহল্লাবাসীর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় চাঁচকৈড় কাচারীপাড়া মহল্লায় এই মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির অন্যতম সদস্য ও সাবেক মেয়র মোঃ মশিউর রহমান বাবলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ জয়নাল হোসেন শেখ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ শহিদুল ইসলাম শেখ, সাবেক সাংগঠনিক সম্পাদক, গুরুদাসপুর পৌর বিএনপি।মোঃ আনিছুর রহমান আনিস, যুগ্ম আহ্বায়ক, উপজেলা কৃষক দল।মোঃ সেলিম শাহ, সাবেক সভাপতি, পৌর ছাত্রদল ও যুবদল নেতা।মোঃ শামীম আহম্মেদ, আহ্বায়ক, উপজেলা স্বেচ্ছাসেবক দল।মোঃ শমশের আলী, সভাপতি, শ্রমিক দল, পৌর বিএনপি। মোঃ মহরম আলী শেখ, সাবেক সভাপতি, ৩নং ওয়ার্ড বিএনপি।মোঃ গোকুল প্রামাণিক, বিশিষ্ট ঠিকাদার।মোঃ হারুন সরদার, সদস্য, নির্বাচন পরিচালনা কমিটি, উপজেলা বিএনপি। দেওয়ান সবুজ, সাবেক প্রচার সম্পাদক, পৌর বিএনপি। তাহসিন রহমান মিহাল, সদস্য, পৌর ছাত্রদল।

আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও তার আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়। দোয়া মাহফিলে গুরুদাসপুর পৌর বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button