বড়পর্দায় আসছে ‘নাগিন’

বিনোদন ডেস্ক,

ভারতীয় টেলিভিশনের ইতিহাসের অন্যতম সফল ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘নাগিন’ এবার সিনেমা হিসেবে বড়পর্দায় আসার প্রস্তুতি নিচ্ছে। বলিউডের প্রভাবশালী প্রযোজক একতা কাপুর তার এই সুপারহিট সিরিজটিকে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করছেন বলে জোর গুঞ্জন শুরু হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্মের গণ্ডি পেরিয়ে ‘নাগিন’-এর নতুন একটি সংস্করণ সরাসরি সিনেমা হলে মুক্তি দেওয়ার কথা ভাবছেন একতা। ইতোমধ্যে ছবিটির প্রি-প্রোডাকশনের প্রাথমিক কাজ শুরু হয়েছে বলেও জানা গেছে। তবে বড়পর্দার এই ‘নাগিন’ হিসেবে কে হাজির হবেন, তা নিয়ে রহস্য বজায় রাখা হয়েছে।

আগের সিজনগুলোতে মৌনী রায়, আদা খান, তেজস্বী প্রকাশ বা সুরভি জ্যোতির মতো জনপ্রিয় মুখদের দেখা গেলেও, সিনেমায় তারা থাকছেন কি না তা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। প্রযোজনা সংস্থা নতুন কোনো বড় তারকাকে এই চরিত্রের মাধ্যমে বলিউডে পরিচিত করাতে পারে বলেও আলোচনা চলছে।

টিআরপি তালিকায় নিয়মিত শীর্ষে থাকা ‘নাগিন’ ভারতীয় টেলিভিশনের অন্যতম সফল ব্র্যান্ড। প্রতিটি সিজনেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা এই অতিপ্রাকৃত কাহিনী বড়পর্দায় ভিএফএক্স (VFX) এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে আরও বিশাল আকারে উপস্থাপিত হবে বলে আশা করছেন ভক্তরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button