সুনামগঞ্জে ধান শুকানোর খলা নিয়ে সংঘর্ষ, আহত ১৫

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বোরো ধান শুকানোর খলার (ধান শুকানোর জায়গা) মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) ইফতারের আগ মুহূর্তে উপজেলার বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামের দক্ষিণ পাড়ায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বীরগাঁও গ্রামের মীর্জা হোসেন এবং হিরো আলমের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে ধান শুকানোর খলার জায়গা নিয়ে বিরোধ চলছিল। চলতি বোরো মৌসুমে হাওরের ধান শুকানোর জন্য খলা তৈরির প্রস্তুতি নিতে গেলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আশপাশের লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি উল্ল্যাহ জানান, “জায়গা নিয়ে বিরোধের জেরে ইফতারের আগে এই সংঘর্ষের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button