সতর্কবার্তার পর সৌদির তেলখনি লক্ষ্য করে ফের হামলা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের কড়া সতর্কবার্তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেশটির অন্যতম বৃহৎ তেলের খনি ‘শায়েবাহ অয়েলফিল্ড’ লক্ষ্য করে পুনরায় ড্রোন হামলা চালিয়েছে ইরান।

আজ সোমবার ভোরের দিকে ৪টি বিস্ফোরকবাহী ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়। তবে সৌদি আরবের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

সৌদি প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, তেলখনিতে আঘাত হানার আগেই আকাশপথেই ড্রোনগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র সৌদি আরবে একাধিক মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, যা বর্তমান সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গত ৯ দিনে এ নিয়ে চতুর্থবারের মতো শায়েবাহ তেলখনি লক্ষ্য করে হামলা চালাল ইরান। গতকাল রোববারই সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছিল। বিবৃতিতে বলা হয়েছিল, প্রতিবেশী দেশগুলোর তেল অবকাঠামোতে হামলা অব্যাহত থাকলে ইরানকে ‘সর্বোচ্চ পরাজয়’ বরণ করতে হবে। সেই হুঁশিয়ারির ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই এই পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিল।

সূত্র: আলজাজিরা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button