

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর দক্ষিণখান থানার ৪৭ নম্বর ওয়ার্ডে সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশক্রমে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা জহির উদ্দিন স্বপন। তিনি তার বক্তব্যে বলেন, “সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং এই ধারা অব্যাহত রাখতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম কফিল উদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং ব্যবস্থাপনা পরিচালক, রশিদ গ্রুপ। এবিএম আঃ রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি। ড. আমিনুল ইসলাম, সদস্য, বিএনপি গবেষণা সেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও রশিদ গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন রতন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা। তারা জানান, সাধারণ মানুষের দুর্দিনে পাশে থাকাই তাদের মূল লক্ষ্য।




