যুবলীগের নড়াইল জেলা কমিটি ঘোষণা

নড়াইল প্রতিনিধি

নড়াইল জেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অনুমোদন করেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। বৃহস্পতিবার যুবলীগের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার আওয়ামী যুবলীগের সিদ্ধান্ত মোতাবেক নড়াইল জেলার ত্রি-বার্ষিক সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের যৌথ স্বাক্ষরে অ্যাডভোকেট গাউছুল আজমকে (ভিপি মাসুম) সভাপতি, জাহাঙ্গীর হোসেন (ভিপি ইকবাল)-সহ-সভাপতি, অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলামকে সহ-সভাপতি, খোকন সাহাকে সাধারণ সম্পাদক এবং তোফায়েল মাহমুদকে (তুফান) সাংগঠনিক সম্পাদক করে নড়াইল জেলা যুবলীগের আংশিক কমিটি  ঘোষণা করেছেন।

এই কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্র বরাবর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button