বাগেরহাটের রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজীব আল রশিদ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

বুধবার (৭ অক্টোবর) রাত ১টা ২০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাগেরহাট জেলা পুলিশ সুপার জামিরুল ইসলাম জানান, বুধবার রাতে হঠাৎ অসুস্থ বোধ করলে শেখ রাজীব আল রশিদকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানে পৌঁছানোর পরই পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার সকালে বাগেরহাট পুলিশ লাইনসে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ জোহর খুলনার আইচগাতিতে নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১০ বছরের এক ছেলে ও ৬ বছরের এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।