প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিতে সচিবালয়ে পৌঁছেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। সোমবার (২৩ নভেম্বর) দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও আকরাম হোসেন সিএফকে সচিবালয়ে প্রবেশ করতে দেখা যায়।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার পরিপ্রেক্ষিতে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের ধারাবাহিকতায় এই সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে রোববার (২২ নভেম্বর) এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২৩ নভেম্বর এনসিপির প্রতিনিধিদল সাক্ষাৎ করবে এবং দলটি এই আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে গ্রহণ করেছে।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারকে জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে বলে মনে করে দলটি।