ইসলাম ধর্মাবলম্বীদের দ্বিতীয় পবিত্র শহর মদিনায় একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই আটকানো ও ধ্বংস করার দাবি করেছে সৌদি-ইয়েমেন সামরিক জোট।
জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে এই হামলা বা ধ্বংসের বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য তিনি প্রকাশ করেননি। এর আগে গত মাসেও মক্কায় ইয়েমেনের হুথি গোষ্ঠীর ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছিল। পাশাপাশি মদিনার মসজিদে নববিতে বিদ্যুৎ সরবরাহকারী একটি বিদ্যুৎকেন্দ্রেও হুথিরা ড্রোন হামলা চালিয়েছিল বলে জানা গেছে।