‎নেত্রকোনার কেন্দুয়ায় প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। 

 ২৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে সাবেরুনেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে বর্ণাঢ্য র‌্যালি ও হল রুমে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

‎নানা আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন উদীচীর নেতাকর্মী, শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা। ‎প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- রাখাল বিশ্বাস। 

উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মহিউদ্দিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- সংগঠনের সহসভাপতি ও সাবেরুনেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোখলেছুর রহমান বাঙ্গালী, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ, নাট্য সম্পাদক কৃষ্ণ চন্দ্র ও দপ্তর সম্পাদক লুৎফা আক্তার।

‎এ সময় উপস্থিত ছিলেন- শাহনাজ আক্তার, তানিসা করিম, আঞ্জুরা আক্তার, সজল শীলসহ উদীচীর অন্যান্য নেতাকর্মী, শিল্পী ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা।

‎অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে অংশগ্রহণকারীরা সংগঠনের সাংস্কৃতিক চেতনা ও ঐতিহ্যকে ধারণ করে উৎসবমুখর পরিবেশে অংশ নেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় উদীচীর সাংস্কৃতিক কর্মকাণ্ড, সংগঠনের দীর্ঘ পথচলা এবং সমাজে সংস্কৃতির ইতিবাচক ভূমিকা নিয়ে কেন্দুয়া উপজেলার ‎বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী দীর্ঘদিন ধরে দেশীয় সংস্কৃতি, লোকজ ঐতিহ্য, অসাম্প্রদায়িক চেতনা ও মুক্তবুদ্ধির চর্চায় কাজ করে আসছে। গান, নাটক, আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং সমাজের নানা অসংগতি তুলে ধরার ক্ষেত্রে সংগঠনটির ভূমিকা রয়েছে।

‎র‌্যালি ও আলোচনা সভা শেষে উদীচীর শিল্পীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। তাঁদের পরিবেশনায় গানসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এ সময় পুরো অনুষ্ঠানজুড়ে এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

‎সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে মানুষের মধ্যে সম্প্রীতি, মানবিকতা ও অসাম্প্রদায়িক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে কেন্দুয়ায় উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সম্পন্ন হয়।