নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় বয়াতি কল্যান সংগঠন এর নব কমিটির সদস্যদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে উপজেলা বয়াতি কল্যান সংগঠন এর আয়োজনে উপজেলা বয়াতি সংগঠন এর সভাপতি আশিক বয়াতির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার সানজিদা চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার ভুমি নাঈমুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ভূইয়া মজনু, তথ্য ও বিঃ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, শিল্পী আবুল বাশার তালুকদার।
পরিচালনা করেন- জসিম উদ্দিন বয়াতি, সাধারণ সম্পাদক, বয়াতি কল্যান সংগঠন কেন্দুয়া।
বক্তব্য রাখেন- উপজেলা মিডিয়া ক্লাব এর সভাপতি সমরেন্দ্র বিশ্ব শর্মা, পারভেজ আলম প্রধান উপদেষ্টা, সবুজ বয়াতি, মজনু বয়াতি, দপ্তর সম্পাদক, আনোয়ারা বয়াতি, মহিলা বিষয়ক সম্পাদক প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন- লোকজ সংস্কৃতির রাজধানী কেন্দুয়া, এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য আপনাদের সাথে আছি, থাকব ইনশাআল্লাহ। এই সংগঠন নব উদ্যোগে গড়ে উঠুক এটা আমরা সকলেই চাইব। লোকজ সংস্কৃতির রাজধানী কেন্দুয়া- আটপাড়া আসনের সংসদ সদস্য ড রফিকুল ইসলাম হিলালী মহোদয় খুব আন্তরিক, তিনিও আপনাদের সাথে থাকবেন। ইতি মধ্যে সহকারী কমিশনার ভুমি নাঈমুল ইসলাম চৌধুরীকে নির্দেশ দিয়েছি। এমপি স্যারের নির্দেশনায়। অনুদান বিষয় তিনি বলেন- জায়গায় ঘর হবে, পরে ডাক ঢুল হবে ইনশাআল্লাহ।
বক্তারা বলেন- এই প্রথম কেন্দুয়ায় বয়াতি কল্যান সংগঠন এর উদ্ভব হয়েছে। আমরা লোকসাংস্কৃতি নেশা এবং পেশায় ধারণ করে কেন্দুয়ার পালাগান, জারিসারি, কিচ্ছাকে লালন করতে পারি এই সহযোগিতা চাই প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের কাছে।
সন্ধ্যার পরে কদ্দুস বয়াতিসহ ৩৫ জন বয়াতিদের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘটে।