জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলনের (কপ-৩১) সাইডলাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় আন্তালিয়ার সম্মেলনস্থলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্রমতে, বৈঠকে বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।