আওয়ামী লীগের ডাকা লকডাউনের বিরুদ্ধে নাটোরের গুরুদাসপুরে মোটরসাইকেল শোডাউন করেছে উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
শোডাউনটি গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারের পুরাতন গরুহাটা থেকে শুরু হয়। পরে মোটরসাইকেল বহরটি উপজেলার থানার মোড়, নয়াবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোডাউনটি উপজেলার কাছিকাটা বিশ্বরোড মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করেন এবং আওয়ামী লীগের ডাকা লকডাউনের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দেন। এতে উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে শোডাউনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
মোটরসাইকেল শোডাউনে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা যুবদলের আহ্বায়ক এম সময় হাসান, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম বিপ্লব, সিনিয়র সদস্য মো. ইসরাফিল শেখ, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. মাসুদ রানা প্রামানিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শামীম আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক রাঙ্গা মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রিপন শিং, গুরুদাসপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলিম প্রামাণিক এবং গুরুদাসপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহম্মেদ।
এছাড়াও উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং বিভিন্ন সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শোডাউনে অংশগ্রহণ করেন।
শোডাউনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ডাকা লকডাউনের বিরুদ্ধে গুরুদাসপুরে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা নিজেদের সাংগঠনিক উপস্থিতি জানান দেন।