ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের সমরাট গ্রামের এই তরুণ অল্প সময়েই ভ্রমণ বিষয়ক কন্টেন্ট তৈরি করে নজর কেড়েছেন। ‘বাংলা ভিজিট ’ পেইজের মাধ্যমে দেশের বিভিন্ন প্রাচীন স্থাপনা, ঐতিহাসিক জায়গা ও ভ্রমণ গাইডের ভিডিও বানিয়ে তিনি দর্শকদের মাঝে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন।

আজ ই-ট্যুরিজম এসোসিয়েশন অব বাংলাদেশ-এর আয়োজনে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইয়্যুথ ট্যুরিজম এক্সপো-২০২৬’-এ তাঁকে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন বিখ্যাত সাংবাদিক ও কন্টেন্ট ক্রিয়েটর মোহসিনুল হাকিম।

দেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার এই উদ্যোগ ভ্রমণ খাতে ইতিবাচক সাড়া ফেলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিজের গ্রাম বালিয়াডাঙ্গীর চাড়োল ইউনিয়ন থেকে শুরু হওয়া এই পথচলায় এমন স্বীকৃতি তাঁর আগামী দিনের ভ্রমণ বিষয়ক কাজকে আরও অনুপ্রাণিত করবে।