মানবতার সেবায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে শীতবস্ত্র বিতরণ করেছে মোহাম্মদ শিক্ষা ফাউন্ডেশন। আজ এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ফারিয়া তাহমিনা স্বাক্ষর।
সংশ্লিষ্টরা জানান, মোহাম্মদ শিক্ষা ফাউন্ডেশন নিয়মিতভাবে সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র শিশুদের শিক্ষাদান, খেলাধুলা এবং বিনামূল্যে বই-খাতা বিতরণের মতো জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
আয়োজকরা মনে করেন, সমাজের সামর্থ্যবান ও মানবিক উদ্যোগগুলো এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ালে শীতের কষ্ট অনেকটাই লাঘব হবে এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও অগ্রযাত্রা আরও বেগবান হবে।