প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর তুরাগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজ শেষে তুরাগ থানার অন্তর্গত পশ্চিম কালারটেক এলাকার বাইতুল নূর জামে মসজিদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ খোকার উদ্যোগে ও উপস্থিতিতে উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করেও দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম।
মাহফিলে তুরাগ থানা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ এলাকার সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।