রাজধানীর উত্তরায় দারুল আজহার মডেল মাদ্রাসার উদ্যোগে হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান উপলক্ষে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। আয়োজনের আরজগুজার হিসেবে দায়িত্ব পালন করেন দারুল আজহার মডেল মাদ্রাসা, উত্তরার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল অধ্যক্ষ মাওলানা সাইফ উদ্দিন আহমেদ খন্দকার।

মাহফিলে কুরআনের তাফসির পেশ করেন জামেয়া নূরানিয়ার শায়খুল হাদিস ও দারুল আজহার মডেল মাদ্রাসার উপদেষ্টা আল্লামা শেখ আজিম উদ্দিন, মাদ্রাসাতুল রহমান আল আরাবিয়া, দক্ষিণখানের মুফতি বখতিয়ার হোসাইন সরদার, গুলশানের মাক্কী জামে মসজিদের খতিব হযরত মাওলানা নজরুল ইসলাম মাজাহারী, হাজারীবাগের জামিয়া মা'আরেফুল কোরআনের মুহতামিম হযরত মাওলানা আহমদ আলী কাসেমী, মিরপুর-১-এর ঢাকা শিক্ষা বোর্ড কোয়ার্টার জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি ইয়াহিয়া নোমানী এবং শিক্ষক, গবেষক ও মুফাসসিরে কুরআন ড. মাওলানা মাহমুদুর হাসান ফারুকী।

এ ছাড়া মাহফিলে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন তাফসিরুল কুরআন ওয়াজ সুন্নাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা নাজমুল হাসান এবং মা'হাদু উলুমিল কোরআন, ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক বিশ্বজয়ী হাফেজ কারি মুফতি জাকারিয়া।