কালো সুইমস্যুট পরে সুইমিং পুলের জলে নতুন লুকে ধরা দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে আটটি ছবি প্রকাশ করেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে অপু লিখেছেন, ‘আমার আমি’।
প্রকাশের পরপরই ছবিগুলো নেটদুনিয়ায় বেশ সাড়া ফেলে। মাত্র আধা ঘণ্টায় পোস্টটিতে সাড়ে সাত হাজারের বেশি প্রতিক্রিয়া এবং ছয় শতাধিক মন্তব্য জমা পড়ে। ভক্ত ও অনুসারীরা নানা ধরনের মন্তব্যে নিজেদের ভালো লাগার কথা জানান; কেউ শীতের আবহে সুইমিং করার বিষয়টি নিয়ে মজার মন্তব্য করেন, আবার কেউ তাকে ‘ঢালিউড কুইন’ বলে প্রশংসা করেন। তবে বরাবরের মতোই এসব মন্তব্যের কোনো উত্তর দেননি এই অভিনেত্রী।
সাম্প্রতিক সময়ে বড় পর্দায় অভিনয়ে কিছুটা অনিয়মিত অপু বিশ্বাস। বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারণামূলক কাজ, নিজস্ব ব্যবসা এবং সন্তান আব্রাম খান জয়কে ঘিরে সময় কাটাচ্ছেন তিনি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ভক্তদের সঙ্গে নিয়মিত যুক্ত থাকছেন।
উল্লেখ্য, কিছুদিন আগে নেপালে ‘শিকার’ নামের একটি সিনেমার শুটিং করেছিলেন অপু বিশ্বাস। তবে সিনেমাটির নায়ক গ্রেপ্তার হওয়ায় কাজটি জটিলতায় পড়েছে। ফলে ছবিটির বাকি কাজ কবে শেষ হবে এবং কবে মুক্তি পাবে, তা এখনো অনিশ্চিত।