গাজীপুরের টঙ্গীতে নবীকে নিয়ে কটূক্তি ও গালাগালি করার অভিযোগে এক ব্যক্তিকে তাৎক্ষণিক গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি নবীকে উদ্দেশ করে কটূক্তিমূলক মন্তব্য ও গালাগালি করলে এলাকায় উত্তেজনা ও প্রতিবাদের সৃষ্টি হয়। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে এলাকায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয়েছে।