যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের কৃতি সন্তান মোঃ রবিউল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের ঢাকা মহানগর উত্তর শাখার সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর এ গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ার খবরে শার্শার রাজনৈতিক অঙ্গনে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কঠিন দুর্দিনেও রাজপথের আন্দোলন-সংগ্রাম থেকে সরে যাননি মোঃ রবিউল ইসলাম। মামলা, হামলা ও নানা প্রতিকূলতা উপেক্ষা করে তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

তিনি একজন সাবেক ছাত্রনেতা ও যুবনেতা। বর্তমানে তিনি গুলশান থানা তাঁতী দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় তৃণমূল পর্যায় থেকে উঠে আসা একজন পরীক্ষিত, সাহসী ও ত্যাগী নেতা হিসেবে দলীয় নেতাকর্মীদের কাছে পরিচিতি অর্জন করেছেন তিনি।

দলীয় রাজনীতিতে তাঁর দীর্ঘদিনের ত্যাগ, নিষ্ঠা ও সাংগঠনিক কর্মকাণ্ডের মূল্যায়ন হিসেবেই ঢাকা মহানগর উত্তর তাঁতী দলের সহ-সভাপতি পদে তাঁকে নির্বাচিত করা  করছেন।