
আব্দুল আলিম, জেলা প্রতিনিধি নাটোর: নাটোরের গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাপায় মোতালেব আলী ও শাহ আলম নামে শালা দুলাভাইয়ের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল ৪ টার দিকে উপজেলার বনপাড়া হাটি কুমরুল মহাসড়কের কাছি কাটা ১০নংব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে তাদের মৃত্যু হয় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
নিহত মোতালেব আলী ও শাহ আলম পাবনা জেলার চাটমোহ থানার কেশবপুর গ্রামে বাসিন্দা।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোতালেব আলী ও শাহ আলম সম্পর্কে তারা শালেক ও দুলাভাই। দুই জন মোটর সাইকেলে যোগে গুরুদাসপুর যাচ্ছিল। ১০নং ব্রিজে ওপর পৌঁছালে সামনে থেকে আসা মালবাহী ট্রাক চাপা দিলে দুর্ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাদের মরদেহ ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।




