জসিম হত্যা মামলায় গ্রেপ্তার আইনজীবী রবি কারাগারে

নিজেস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় মো. জসিমকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার আইনজীবী রবিউল ইসলাম রবিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৫ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত তার জামিন ও রিমান্ড উভয় নামঞ্জুর করে এ আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অংশ নেন মো. জসীম। পরে ওই দিন বিকেল সাড়ে ৩টার দিকে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ১১ ডিসেম্বর নিহতের স্ত্রী মোছা. ফরিদা বাদী হয়ে ২০৫ জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় ১০নং আসামি এজাহারনামীয় আসামি হলেন রবিউল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button