ফ্রিজে রাখা মাংসে রক্ত মিশিয়ে বিক্রি

জেলা প্রতিনিধি, রাজবাড়ী:  রাজবাড়ীর পাংশায় ফ্রিজে রাখা মাংসে রক্ত মিশিয়ে বিক্রির দায়ে জাফর খাঁ (৪০) নামের এক ব্যবসায়ীকে দুই মাসের কারাদণ্ড ও অনাদায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে পাংশা রেলগেট এলাকায় ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান রুবেল।

পাংশা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান রুবেল বলেন, পাংশা পৌর শহরের রেলগেট এলাকায় ফ্রিজে সংরক্ষণ করা গরুর মাংসে রক্ত মিশিয়ে বিক্রি করা হচ্ছে—এমন তথ্য পেয়ে আমরা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করি। ফ্রিজে সংরক্ষণ করা মাংসে রক্ত মাখিয়ে বিক্রি করার সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারায় এক ব্যবসায়ীকে দুই মাসের কারাদণ্ড, অনাদায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় মাংস ব্যবসায়ী তার অপরাধ স্বীকার করেন এবং ১ লাখ টাকা জরিমানা দেন।

এ সময় উপস্থিত ছিলেন পাংশা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক তৈয়বুর রহমান ও পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাজিদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button