শতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো আকরাম রহমান ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক: প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও নিম্নআয়ভুক্ত শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে আকরাম রহমান ফাউন্ডেশন। ২০১০ সাল থেকে নিয়মিতভাবে এই মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

পবিত্র ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে খাদ্যদ্রব্যসহ প্রয়োজনীয় উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। ফাউন্ডেশন কর্তৃপক্ষের মতে, সমাজের অসচ্ছল মানুষের ঈদ যেন আনন্দময় হয়, সেই লক্ষ্যেই তাদের এই নিরলস প্রচেষ্টা।

উক্ত উপহার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, আলতাবুর রহমান চৌধুরী, উপদেষ্টা, আকরাম রহমান ফাউন্ডেশন। রেজাউর রহমান চৌধুরী, চেয়ারম্যান। হুমায়রা স্যারন, সদস্য সচিব। আশিকুর রহমান ইমরান, সদস্য। ইব্রাহিম ফছো, সদস্য। মারুফ, সদস্য।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, “আকরাম রহমান ফাউন্ডেশনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের মানবিক কার্যক্রম সমাজের বিত্তবানদের আর্তমানবতার সেবায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে এবং সাধারণ মানুষের কষ্ট লাঘবে সহায়ক হবে।”

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক দায়বদ্ধতা থেকে ভবিষ্যতে তাদের এই সেবামূলক ও মানবিক কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button