বড়াইগ্রাম থানা হবে শান্তির আশ্রয়স্থল: ওসি গোলাম সারোয়ার

আব্দুল আলিম জেলা প্রতিনিধি নাটোর: নাটোরের বড়াইগ্রাম থানাকে একটি আদর্শ ও শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।

ওসি গোলাম সারোয়ার বলেন, “বড়াইগ্রাম থানা একটি শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। এখানে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক কারবারি কিংবা দুর্নীতিবাজের স্থান হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা কোনো আপস করবো না।”

তিনি আরও বলেন, “অপরাধী যে দলেরই হোক, তার পরিচয় বড় কথা নয়। সঠিক তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় আনা হবে। কেউ রেহাই পাবে না।”

গণমাধ্যম কর্মীদের ভূমিকার প্রশংসা করে ওসি বলেন, “সাংবাদিকরা যদি আমার পাশে থেকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করেন, তাহলে এই থানা এলাকাকে অপরাধমুক্ত করতে অনেকটাই সফল হবো। পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সমন্বয় থাকলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।”

তিনি জানান, ইতোমধ্যে বড়াইগ্রাম থানা এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। তরুণ প্রজন্মকে সুরক্ষায় রাখতে মাদক নির্মূলে কোনো ছাড় না দেওয়ার নীতিতে কাজ করছে থানা পুলিশ। পাশাপাশি চাঁদাবাজি, মাটি উত্তোলনে ভেকুর (অবৈধ) ব্যবহার ও স্থানীয় দখলবাজদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ওসি সারোয়ার আশাবাদ ব্যক্ত করেন, পুলিশের সঙ্গে জনগণ ও গণমাধ্যম একযোগে কাজ করলে বড়াইগ্রাম থানা হবে নাটোর জেলার মধ্যে একটি আদর্শিক, শান্তিপূর্ণ ও নিরাপদ এলাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button