বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ সভা, আসতে পারে শ্রমিক নেয়ার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজারে সুযোগ-সুবিধা নিয়ে আজ (বুধবার) ঢাকায় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু হবে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। অন্যদিকে, কুয়ালালামপুরের পক্ষে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল ড. মো. শাহরিয়ার বিন ওমর নেতৃত্ব দেবেন। ওমরের নেতৃত্ব মালয়েশিয়ার একটি প্রতিনিধিদল বর্তমানে ঢাকায় রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজারে সুযোগ-সুবিধা নিয়ে আলাপ-আলোচনা হবে। দুই দিনব্যাপী বৈঠকে দুই সরকারের মধ্যে শ্রমিক নেওয়া সংক্রান্ত ঘোষণাপত্র স্বাক্ষর হতে পারে। এর মাধ্যমে মালয়েশিয়ায় আগামী ছয় বছরে প্রায় ১২ লাখ শ্রমিক পাঠানোর ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে।

শনিবার পুত্রজায়ায় মালয়েশিয়ার স্বরাষ্ট্র এবং মানবসম্পদ মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। আগের মতো নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সি নয়, বাংলাদেশের সব বৈধ এজেন্সিকে কর্মী পাঠানোর সুযোগ দিতে অনুরোধ জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button