

আব্দুল আলিম, জেলা প্রতিনিধি নাটোর
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ (২১ শে ফেব্রুয়ারী) শনিবার দুপুর ১২ ঘটিকায় গুরুদাসপুর উপজেলা পরিষদ প্রশাশনিক ভবন কনফারেন্স রুমে ভাষা শহীদদের স্মৃতি স্বরনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ৬১ নাটোর ৪ আসনে নব নির্বাচিত এমপি আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ ও গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ।
এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ নব নির্বাচিত এমপি আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ সাহেবকে ফুলের তোরা দিয়ে বরন করেন।
এছারাও উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ শফিকুজ্জামান সরকার, বীর মুক্তিযোদ্ধারা, গনমাধ্যম কর্মী সহ সকল প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।




