এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ইফতার মাহফিলের আমন্ত্রণ গ্রহণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁর হাতে আমন্ত্রণপত্রটি তুলে দেন। মন্ত্রী সানন্দে এই আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন আখতার হোসেন।

দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’। স্থান  ধানমন্ডি আবাহনী মাঠ। মূল আকর্ষণ ইফতার মাহফিলের মধ্য দিয়েই দলটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর মূল কর্মসূচি শুরু হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জানিয়েছেন সালাহউদ্দিন আহমেদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button