বিএনপির আরও ১৪ নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সুনামগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের ১৪ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় এই কঠোর ব্যবস্থা নিয়েছে দলটি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট কলিম উদ্দিন আহমদ মিলন ও সদস্য আব্দুল হকের স্বাক্ষরিত পৃথক দুটি পত্রে এই বহিষ্কারাদেশ জারি করা হয়।

দুইটি পৃথক আদেশে যাদের বহিষ্কার করা হয়েছে তারা হলেন,  জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আ.স.ম. খালিদ এবং সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আমিরুল হক।

দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. বকুল মিয়া, সাবেক সদস্য ফরিদ উদ্দিন, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রমজান আলী, সদস্য উছমান গণি, সুকেশ দেবনাথ ও বুরহান উদ্দিন।

ধনপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন, বিশ্বম্ভরপুর সৈনিক দলের সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান তালুকদার, ফতেহপুর ইউনিয়ন বিএনপির সদস্য মোজাম্মিল হক, গৌরারং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মইনুল হক, সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির সদস্য ইছাক আলী এবং পৌর বিএনপির সদস্য আব্দুল মজিদ।

বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক ঐক্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল হক জানান, নির্বাচনের আগে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। ভবিষ্যতে প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button