৪৭নং ওয়ার্ডের উন্নয়নে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত মোতালেব হোসেন রতন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৭নং ওয়ার্ডকে একটি আধুনিক ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলতে নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোতালেব হোসেন রতন। দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকা এই নেতা ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চান।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোতালেব হোসেন রতন দীর্ঘ সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। বর্তমানে তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। রাজনীতির পাশাপাশি এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও আর্তমানবতার সেবায় তাঁর বিশেষ অবদান রয়েছে।

নিজের কর্মপরিকল্পনা ব্যক্ত করে মোতালেব হোসেন রতন বলেন, “৪৭নং ওয়ার্ড আমার প্রাণের জায়গা। এখানকার প্রতিটি মানুষের সুখ-দুঃখের সাথে আমি অতীতেও ছিলাম, বর্তমানেও আছি। আমি চাই এই ওয়ার্ডের সড়ক অবকাঠামো উন্নয়ন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিতকরণ এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রেখে নাগরিকদের প্রাপ্য সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে।”

তিনি আরও যোগ করেন, “আমার কাছে রাজনীতি মানে ক্ষমতা নয়, বরং মানুষের সেবা করার একটি মাধ্যম। আমি স্বপ্ন দেখি একটি আধুনিক ও আদর্শ ৪৭নং ওয়ার্ড গড়ার। এই লক্ষ্য বাস্তবায়নে আমি এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা ও দোয়া প্রত্যাশী।”

এলাকাবাসীর মতে, মোতালেব হোসেন রতন দীর্ঘ দিন ধরে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। করোনাকালীন সহায়তা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংকটে তাঁর সক্রিয় উপস্থিতি স্থানীয়দের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছে।

ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানিয়ে তিনি বলেন, এলাকার প্রকৃত উন্নয়নে সবাইকে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে। মানুষের প্রত্যাশা পূরণে তিনি শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button