

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ রাজধানীর তুরাগে ১৫শ পিস ইয়াবা ট্যাবলেটসহ এহসানুল হক ওরফে এহসান (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে শনিবার (৬ই আগস্ট ) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে, তুরাগ থানার উপ-পরিদর্শক (এস আই) টিপু সুলতান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তুরাগের কামারপাড়া সাহেব আলী মাদ্রাসার সামনে থেকে উক্ত মাদক ব্যবসায়ীকে আটক করে
এসময় তার দেহ তল্লাশি করে পরিহিত জিন্সের প্যান্টের পকেট হইতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ১৫শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে, যার মামলা নং-৬, তাং-৬-৮-২০২২ইং।
আটককৃত এহসানুল হক ওরফে এহসান কক্সবাজার জেলার, টেকনাফ থানার, শাহাপরীরদ্বীপ এলাকার মোঃ কলিমুল্লাহর ছেলে। বর্তমানে ঢাকা জেলার, সাভার উপ- জেলার, আশুলিয়া থানার, জামগড়া কাঁঠালতলার মোড় এলাকার জনৈক সাফায়েত সাহেবের বাড়ীতে ভাড়াটিয়া হিশেবে বসবাস করতো। আটককৃতের নামে এর পূর্বেও মাদক আইনে ডি এম পির শাহবাগ থানায় মামলা রয়েছে বলে জানাযায়।




