বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবহেলায় ৫৩ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরা সদরের বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুজ্জামান মুকুলের গাফিলতির কারণে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের ফরম পূরণ নিয়ে সংকটে পড়েছে ৫৩ শিক্ষার্থী।

এ ঘটনায় অভিভাবকরা বুধবার (১ জানুয়ারি) সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়, ২০২৫ সালের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার জন্য ফরম পূরণে নির্ধারিত সময়সীমা ছিল গত ৩০ ডিসেম্বর। অভিভাবকরা প্রধান শিক্ষকের নির্ধারিত ১৬ ডিসেম্বরের মধ্যে টাকা জমা দিলেও, প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহেলার কারণে সময়মতো বোর্ডে ফরম পূরণের টাকা জমা দেওয়া হয়নি। ফলে শিক্ষার্থীদের বিলম্ব ফি দিয়ে ফরম পূরণ করতে হবে। অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষক ইচ্ছাকৃতভাবে বিলম্ব ফি আদায়ের মাধ্যমে কোচিং ফি নেওয়ার চেষ্টা করছেন।

অভিভাবকরা জানান, আমরা সময়মতো টাকা জমা দিয়েছি, কিন্তু শিক্ষকদের দায়িত্বহীনতার কারণে আমাদের সন্তানদের ভবিষ্যৎ ঝুঁকিতে পড়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button