বড়াইগ্রাম উপজেলার সাবেক চেয়ারম্যান ও বনপাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি শহীদ সানাউল্লাহ নূর বাবুর ১৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ধারাবারিষা, নয়াবাজার এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ।
সভাপতিত্ব করেন, মোহাম্মাদ আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক, গুরুদাসপুর উপজেলা বিএনপি।
স্মরণসভায় শহীদ সানাউল্লাহ নূর বাবুর রাজনৈতিক জীবন, দলের প্রতি তাঁর অবদান ও স্মৃতি নিয়ে আলোচনা করা হয়। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, মোঃ রুবেল হাসান, সভাপতি ৫নং ধারাবারিষা ইউনিয়ন ছাত্রদল।
এসময় উপস্থিত ছিলেন, আসরাফ আলী, অন্যতম সদস্য, নাটোর জেলা বিএনপি, ইসাহক আলী, সাবেক সভাপতি ও পৌর মেয়র বড়াইগ্রাম পৌর বিএনপি, ইমান আলী, সহ-সভাপতি বড়াইগ্রাম পৌর বিএনপি, মাসুম ভূইয়া, সভাপতি, বড়াইগ্রাম পৌর ছাত্রদল, মোঃ শরিফুল ইসলাম বিপ্লব, যুগ্ম আহ্বায়ক গুরুদাসপুর উপজেলা যুবদল, মোঃ মনিরুজ্জামান হেনা, সাবেক সভাপতি ৫নং ধারাবারিষা ইউনিয়ন বিএনপি, মোঃ ইসরাফিল শেখ, সিনিয়র সদস্য, গুরুদাসপুর উপজেলা যুবদল, মোঃ শাহীন কাওছার সাবেক সাধারণ সম্পাদক ৫নং ধারাবারিষা ইউনিয়ন বিএনপি, আলাউদ্দিন চুনু, সাবেক সাধারন সম্পাদক, ধারাবারিষা ইউনিয়ন বিএনপি, তানভীর রহমান বাচ্চু, বিশিষ্ট সমাজ সেবক, মো. সেলিম শাহ, সাবেক ছাত্রদল নেতা, শাকিল আহম্মেদ, সদস্য সচিব, গুরুদাসপুর পৌর ছাত্রদল সহ গুরুদাসপুর - বড়াইগ্রাম বিএনপির সকল অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
গুরুদাসপুর-বড়াইগ্রাম উপজেলা বিএনপি এবং দলের সকল সহযোগী ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শহীদ সানাউল্লাহ নূর বাবুর রাজনৈতিক অবদান ও স্মৃতিকে স্মরণ করতেই প্রতিবছরের মতো এবারও তাঁর শাহাদতবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।