রাজধানীর উত্তরা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত আড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আনন্দঘন এই আয়োজনে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

উত্তরা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মো. নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ ও উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগার গভর্নিং বডির সভাপতি আব্দুস সালাম সরকার এবং আলোকিত কুরআন (সহজ কোরআন শিক্ষা)-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং নেশা জামান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজিয়া সুলতানা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন উত্তরা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. হযরত আলী।

বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার মাধ্যমে তাদের পথচলা আরও সুগম হবে এবং তারা দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা ও আনন্দ উদযাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।