সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ অফার নিয়ে এসেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। এই ক্যাম্পেইনের আওতায় নির্দিষ্ট মার্চেন্ট আউটলেটে কেনাকাটা করলে আকর্ষণীয় ক্যাশব্যাকের পাশাপাশি ঢাকা–শ্রীলঙ্কা–ঢাকা রিটার্ন বিমান টিকিট ও ইলেকট্রিক স্কুটি জেতার সুযোগ পাচ্ছেন গ্রাহকেরা।
শনিবার (১৭ অক্টোবর) নগদের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাম্পেইন চলাকালে নির্দিষ্ট মার্চেন্ট আউটলেটে ‘নগদ বাংলা কিউআর’ ব্যবহার করে নগদ অ্যাপ বা ইউএসএসডি কোডের মাধ্যমে ১০ হাজার টাকা বা তার বেশি কেনাকাটা করলে গ্রাহকেরা প্রতি সপ্তাহে ঢাকা–শ্রীলঙ্কা–ঢাকা রিটার্ন বিমান টিকিট জেতার সুযোগ পাবেন। এছাড়া দিনে মোট পাঁচ হাজার টাকা বা তার বেশি লেনদেনের ভিত্তিতে প্রতিদিন ঢাকা–কক্সবাজার–ঢাকা রিটার্ন বিমান টিকিট জেতার সুযোগ রাখা হয়েছে। একইসঙ্গে এক সপ্তাহে ১০ হাজার টাকা বা তার বেশি কেনাকাটা করলে সাপ্তাহিক মেগা পুরস্কার হিসেবে একটি ইলেকট্রিক স্কুটি জেতার সুযোগ থাকবে।
নগদ জানায়, পোশাক, জুতা, অনলাইন প্ল্যাটফর্ম, রেস্তোরাঁ ও সুপার স্টোরে কেনাকাটার ওপর ভিত্তি করে স্বচ্ছ ও দৈবচয়ন প্রক্রিয়ায় মেগা পুরস্কারের বিজয়ীদের নির্বাচন করা হবে। পুরো ক্যাম্পেইনে একজন গ্রাহক সর্বোচ্চ একটি মেগা পুরস্কার জিততে পারবেন। অন্যদিকে, নির্দিষ্ট মার্চেন্ট আউটলেটে সর্বনিম্ন দুই হাজার টাকা কেনাকাটায় ১০০ টাকা করে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাক পাবেন গ্রাহকেরা। লেনদেনের পর এই ক্যাশব্যাক স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে।
এ বিষয়ে নগদের মার্কেটিং বিভাগের প্রধান এইচ ইউ এম মেহেদী সাজ্জাদ জানান, দুর্গাপূজার সার্বজনীন আনন্দকে দ্বিগুণ করতেই নগদের এই আয়োজন। প্রতিটি লেনদেনকে সহজ ও ক্যাশলেস করার পাশাপাশি ক্যাশলেস লেনদেনকে আরও জনপ্রিয় করে তোলাই তাদের মূল লক্ষ্য।