প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বুলু। একইসাথে তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
জন্মবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বুলু বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ক্রীড়াঙ্গনসহ দেশের সামগ্রিক উন্নয়নে তাঁর গৃহীত পদক্ষেপগুলো ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আব্দুর রহমান বুলু তাঁর বার্তায় আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। তিনি দেশ ও জাতির কল্যাণে প্রধানমন্ত্রীর সফলতা কামনা করেন এবং তাঁর সুস্থ ও দীর্ঘ জীবনের জন্য সর্বস্তরের মানুষের কাছে দোয়া প্রার্থনা করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হচ্ছে।